মূল অংশে যান

দাম

দুটি প্যাকেজ, লুকানো কিছু নেই। ফ্রিটা সত্যিই ফ্রি — ট্রায়াল নয়, শেষে কার্ড চাওয়া হবে না।

ফ্রি

ফ্রি

আজীবন ফ্রি। কার্ড লাগবে না।

  • অ্যাকাউন্ট (ব্যাংক, বিকাশ, নগদ, কার্ড): ২
  • লেনদেন: সীমাহীন
  • রসিদের ছবি: নেই
  • CSV এক্সপোর্ট ও ব্যাকআপ: নেই
  • মেইলবক্স যুক্ত করা: নেই
  • মাসিক বার্তা (টেলিগ্রাম, এসএমএস): ১০০
  • সদস্য: ১
  • AI পর্যালোচনা: আসছে
ফ্রি শুরু করুন

প্রিমিয়াম

সব সীমাহীন

৳৩৫০ / মাস

অথবা বছরে ৳৩,৬০০ — ৳৬০০ সাশ্রয়

  • অ্যাকাউন্ট (ব্যাংক, বিকাশ, নগদ, কার্ড): ২০
  • লেনদেন: ১,০০০
  • রসিদের ছবি: ২,০০০ মেগাবাইট
  • CSV এক্সপোর্ট ও ব্যাকআপ: ১
  • মেইলবক্স যুক্ত করা: সীমাহীন
  • মাসিক বার্তা (টেলিগ্রাম, এসএমএস): সীমাহীন
  • সদস্য: ১০০
  • AI পর্যালোচনা: ১
ফ্রি দিয়ে শুরু করুনবিকাশ / কার্ডে পেমেন্ট করুন

পেমেন্টের সময় প্যাকেজের নাম লিখে দিন। পেমেন্টের পর আমরা আপনার অ্যাকাউন্টে প্রিমিয়াম চালু করে দেব — ইনভয়েসটি কে দিয়েছেন সেটি স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে নেওয়ার ব্যবস্থা এখনো হয়নি, তাই কাজটি হাতে হয়।

সাহায্য দরকার? 09642500400

প্রো

৳৪৯৯ / মাস

  • অ্যাকাউন্ট (ব্যাংক, বিকাশ, নগদ, কার্ড): সীমাহীন
  • লেনদেন: সীমাহীন
  • রসিদের ছবি: সীমাহীন
  • CSV এক্সপোর্ট ও ব্যাকআপ: ১
  • মেইলবক্স যুক্ত করা: সীমাহীন
  • মাসিক বার্তা (টেলিগ্রাম, এসএমএস): সীমাহীন
  • সদস্য: সীমাহীন
  • AI পর্যালোচনা: ১
ফ্রি দিয়ে শুরু করুনবিকাশ / কার্ডে পেমেন্ট করুন

পেমেন্টের সময় প্যাকেজের নাম লিখে দিন। পেমেন্টের পর আমরা আপনার অ্যাকাউন্টে প্রো চালু করে দেব — ইনভয়েসটি কে দিয়েছেন সেটি স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে নেওয়ার ব্যবস্থা এখনো হয়নি, তাই কাজটি হাতে হয়।

সাহায্য দরকার? 09642500400

দুই প্যাকেজেই আছে

  • ডাবল-এন্ট্রি খাতা ও স্থিতিপত্র
  • সীমাহীন দেনাদার-পাওনাদার ও ঋণের হিসাব
  • ডিপিএস, সঞ্চয় ও বীমা
  • ক্যাটাগরি, সাব-ক্যাটাগরি ও ট্যাগ
  • রিপোর্ট, খোঁজ ও কার্যবিবরণী
  • অফলাইনে কাজ করা ও ফোনে ইনস্টল

পাশাপাশি

প্যাকেজ অনুযায়ী সীমা
কীফ্রিপ্রিমিয়ামপ্রো
অ্যাকাউন্ট (ব্যাংক, বিকাশ, নগদ, কার্ড)২২০সীমাহীন
লেনদেনসীমাহীন১,০০০সীমাহীন
রসিদের ছবিনেই২,০০০ মেগাবাইটসীমাহীন
CSV এক্সপোর্ট ও ব্যাকআপনেই১১
মেইলবক্স যুক্ত করানেইসীমাহীনসীমাহীন
মাসিক বার্তা (টেলিগ্রাম, এসএমএস)১০০সীমাহীনসীমাহীন
সদস্য১১০০সীমাহীন
AI পর্যালোচনাআসছে১১

সাধারণ প্রশ্ন

Taka Tracker কি সত্যিই ফ্রি?

হ্যাঁ। ফ্রি প্যাকেজ আজীবন ফ্রি — কোনো ট্রায়াল নয়, শেষে কার্ড চাওয়া হয় না। দুটি অ্যাকাউন্ট, সীমাহীন লেনদেন, সীমাহীন দেনাদার-পাওনাদার। শুধু রসিদের ছবি প্রিমিয়ামে।

দোকান বা ব্যবসার হিসাব কি এখানে রাখা যায়?

ব্যবসার হিসাবের জন্য আলাদা সফটওয়্যার আছে — trade.takatracker.com। রড, সিমেন্ট, বালি-পাথর, রং, থাই অ্যালুমিনিয়াম আর কাঁচের ব্যবসার জন্য বানানো, আর মোটরসাইকেল পার্টস বা মুদি দোকানের মতো অন্য ট্রেডিং ব্যবসাতেও চলে। ক্রয়-বিক্রয়, কাস্টমারের বাকি, মজুদ আর মাসের লাভ সেখানে রাখা হয়। takatracker.com নিজের ব্যক্তিগত আয়-ব্যয়ের জন্য। দুটো আলাদা অ্যাপ, আলাদা অ্যাকাউন্ট।

ডাবল-এন্ট্রি মানে কী, আমার কি এটা লাগবে?

ডাবল-এন্ট্রি মানে প্রতিটি টাকার দুই দিক লেখা — কোথা থেকে এল আর কোথায় গেল। আপনাকে ডেবিট-ক্রেডিট শিখতে হবে না, পর্দায় সেটা দেখাবেই না। লাভটা হলো, হিসাব কখনো নিজের সাথে অমিল হতে পারে না।

আমার ব্যাংকের তথ্য কি আপনারা দেখতে পান?

আমরা কোনো ব্যাংকের সাথে যুক্ত নই, আপনার ব্যাংকের পাসওয়ার্ড চাই না, আর পুরো অ্যাকাউন্ট নম্বরও কখনো চাই না। আপনি নিজে যা লেখেন বা যে মেইলবক্স নিজে যুক্ত করেন, শুধু সেটুকুই। প্রতিটি ওয়ার্কস্পেসের তথ্য আলাদা, আর কে কখন কী দেখেছে তার পূর্ণ তালিকা রাখা হয়।

নেট না থাকলে চলবে?

চলবে। ফোনের হোম স্ক্রিনে বসিয়ে নিলে অ্যাপের মতোই খোলে, আর নেট না থাকলে এন্ট্রি জমা থাকে — সংযোগ ফিরলে নিজে থেকেই চলে যায়। কীভাবে বসাবেন তার ধাপে-ধাপে নির্দেশনা takatracker.com/guide পাতায় আছে, আইফোন আর অ্যান্ড্রয়েডের জন্য আলাদা করে।

ধার দেওয়া-নেওয়ার টাকা কি আয়-ব্যয়ে যোগ হয়?

না, কখনো না। ধার নেওয়া টাকা দায়, ধার দেওয়া টাকা সম্পদ — নগদ প্রবাহে দেখাবে, কিন্তু আয় বা খরচে নয়। সুদটাই কেবল আয় বা খরচ। QuickBooks আর Zoho Books একই নিয়ম মানে।

পুরোনো এক্সেলের হিসাব আনা যাবে?

যাবে। CSV ইমপোর্টে কলাম মিলিয়ে নিন, ভুল হলে পুরো ব্যাচ একসাথে ফিরিয়ে নেওয়া যায়।

টাকা কীভাবে দেব?

প্রিমিয়াম মাসে ৳৩৫০ (বছরে ৳৩৬০০, ৳৬০০ সাশ্রয়), প্রো মাসে ৳৪৯৯। দাম পাতায় প্রতিটি প্যাকেজের নিজের পেমেন্ট বোতাম আছে — বিকাশ বা কার্ডে দেওয়া যায়। পেমেন্টের সময় প্যাকেজের নামটি লিখে দেবেন, কারণ ইনভয়েস আর অ্যাকাউন্ট মিলিয়ে নেওয়ার কাজটি এখনো হাতে হয় — টাকা পাওয়ার পর আমরা চালু করে দিই।

দাম ও প্যাকেজ — Taka Tracker | Pricing