মূল অংশে যান

অ্যাকাউন্ট

অ্যাকাউন্ট ও তথ্য মুছে ফেলা

যেকোনো সময়, নিজে থেকেই, কাউকে না বলে। অনুরোধ করার সাত দিন পর সব স্থায়ীভাবে মুছে যায় — ফেরানোর কোনো উপায় থাকে না।

অ্যাপ থেকে যেভাবে করবেন

  1. লগইন করুন

    takatracker.com-এ নিজের অ্যাকাউন্টে ঢুকুন।

  2. সেটিংসে যান

    নিচে নেমে অ্যাকাউন্ট বন্ধ করা অংশটি খুঁজুন।

  3. পাসওয়ার্ড দিয়ে নিশ্চিত করুন

    পাসওয়ার্ড চাওয়া হয় একটি কারণেই — খোলা অবস্থায় পড়ে থাকা ফোন থেকে যেন কেউ আপনার হিসাব মুছে দিতে না পারে।

  4. সাত দিন

    এই সময়ের মধ্যে মত বদলালে কিছুই করতে হবে না — শুধু লগইন করলেই অনুরোধ বাতিল হয়ে যায়। সেটিংসে গিয়ে হাতেও বাতিল করা যায়।

কী কী মুছে যায়

সবকিছু। নিচের প্রতিটি জিনিস, স্থায়ীভাবে।

  • আপনার সব লেনদেন, খাত ও ট্যাগ
  • সব অ্যাকাউন্ট, ব্যালেন্স ও প্রারম্ভিক জের
  • ঋণ, কিস্তি, দেনাদার-পাওনাদারের তালিকা
  • সঞ্চয়, ডিপিএস ও বীমার সব তথ্য
  • ভাগাভাগির গ্রুপ, তহবিল ও শেয়ার করা লিংক
  • ফোন বা মেইলবক্স থেকে আসা সব বার্তা ও খসড়া
  • রসিদের ছবি ও যুক্ত করা ফাইল
  • কার্যবিবরণী — কে কখন কী বদলেছিল, সেটাও
  • আপনার নাম, ইমেইল, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড

কী থেকে যায়, আর কেন

একটি মাত্র সারি: আপনার ইমেইল ঠিকানার একটি SHA-256 হ্যাশ আর দুটি তারিখ — কবে অনুরোধ করেছিলেন আর কবে মোছা হয়েছিল। ঠিকানাটি নয়, তার হ্যাশ; ওটা থেকে ঠিকানা বের করা যায় না।

রাখা হয় একটি কারণে — কেউ যদি পরে জানতে চান "আমার অনুরোধটা কি আসলেই কার্যকর হয়েছিল", তার উত্তর দেওয়ার জন্য। এটুকু না রাখলে ঐ প্রশ্নের কোনো উত্তর থাকত না।

লগইন করতে পারছেন না?

অ্যাপ আনইনস্টল করে ফেলেছেন, পাসওয়ার্ড মনে নেই, বা ঢুকতেই পারছেন না — আমাদের জানান, আমরা মুছে দেব। যে ইমেইল বা মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেটি থেকে যোগাযোগ করলে পরিচয় যাচাই করা সহজ হয়।

অনুরোধ পাওয়ার ৩০ দিনের মধ্যে কাজটি সম্পন্ন করা হয়, সাধারণত অনেক আগেই।

কে কী দেখতে পারে তার পুরো বিবরণ গোপনীয়তার পাতায় আছে।