মূল অংশে যান

ফোনে বসাবেন যেভাবে

Taka Tracker স্টোর থেকে নামাতে হয় না। ব্রাউজার থেকেই হোম স্ক্রিনে বসিয়ে নিলে অ্যাপের মতোই খোলে — এক মিনিটের কাজ, আর নেট না থাকলেও চলে।

Chrome দিয়ে করলে সবচেয়ে সহজ। Chrome-এ অনেক সময় নিজে থেকেই "অ্যাপ ইনস্টল করুন" লেখা একটি বার নিচে ভেসে ওঠে — সেটি এলে শুধু চাপ দিলেই হবে, নিচের ধাপগুলো লাগবে না।

  1. Chrome-এ takatracker.com খুলুন

    ঠিকানার ঘরে takatracker.com লিখে যান, অথবা লগইন করে নিন।

  2. উপরের ডানে তিন ফোঁটার মেনুতে চাপ দিন

    ঠিকানার ঘরের ডান পাশে উল্লম্বভাবে তিনটি বিন্দু (⋮)।

  3. "Install app" বা "Add to Home screen" বাছুন

    ফোনভেদে দুটোর যেকোনো একটি লেখা থাকে — কাজ একই।

  4. "Install" চাপুন

    আইকনটি হোম স্ক্রিনে বসবে এবং অ্যাপের মতোই আলাদা উইন্ডোতে খুলবে।

বসানোর পর কী বদলায়

  • হোম স্ক্রিন থেকে সরাসরি খুলবে, ব্রাউজারের ঠিকানার ঘর ছাড়াই
  • নেট না থাকলেও খুলবে, আর তখন লেখা এন্ট্রি জমা থাকবে — সংযোগ ফিরলে নিজে থেকেই চলে যাবে
  • ক্রেডিট কার্ডের তাগাদা আর অন্যান্য নোটিফিকেশন ফোনে পাবেন
ফ্রি অ্যাকাউন্ট খুলুন

আইফোন / আইপ্যাড

আইফোনে শুধু Safari থেকেই হোম স্ক্রিনে যোগ করা যায়। Chrome বা Firefox দিয়ে খুললে অপশনটি পাবেন না — লিংকটি Safari-তে খুলুন।

  1. Safari-তে takatracker.com খুলুন

    ঠিকানার ঘরে takatracker.com লিখে যান, অথবা লগইন করে নিন। যেকোনো পাতা থাকলেই চলবে।

  2. নিচের শেয়ার বোতামে চাপ দিন

    পর্দার নিচে মাঝখানে বর্গাকার আইকন, উপরে তীর চিহ্ন — ওটাই শেয়ার।

  3. তালিকা থেকে "Add to Home Screen" বাছুন

    একটু নিচে স্ক্রল করলে পাবেন। বাংলা ফোনে লেখা থাকতে পারে "হোম স্ক্রিনে যোগ করুন"।

  4. উপরের ডানে "Add" চাপুন

    নাম বদলাতে চাইলে এখানেই পারবেন। এরপর হোম স্ক্রিনে আইকনটি বসে যাবে।

অ্যান্ড্রয়েড ফোন

Chrome-এ অনেক সময় নিজে থেকেই "অ্যাপ ইনস্টল করুন" লেখা একটি বার নিচে ভেসে ওঠে — সেটি এলে শুধু চাপ দিলেই হবে, নিচের ধাপগুলো লাগবে না।

  1. Chrome-এ takatracker.com খুলুন

    ঠিকানার ঘরে takatracker.com লিখে যান, অথবা লগইন করে নিন।

  2. উপরের ডানে তিন ফোঁটার মেনুতে চাপ দিন

    ঠিকানার ঘরের ডান পাশে উল্লম্বভাবে তিনটি বিন্দু (⋮)।

  3. "Install app" বা "Add to Home screen" বাছুন

    ফোনভেদে দুটোর যেকোনো একটি লেখা থাকে — কাজ একই।

  4. "Install" চাপুন

    আইকনটি হোম স্ক্রিনে বসবে এবং অ্যাপের মতোই আলাদা উইন্ডোতে খুলবে।

কম্পিউটার

Firefox আর Safari ডেস্কটপে এখনো অ্যাপ হিসেবে ইনস্টল করতে দেয় না। ওগুলোয় সাধারণ বুকমার্ক করে রাখুন — সব ফিচার একইভাবে কাজ করবে।

  1. Chrome বা Edge-এ takatracker.com খুলুন

    লগইন করা থাকলে সরাসরি ড্যাশবোর্ড আসবে।

  2. ঠিকানার ঘরের ডানে ইনস্টল আইকনে ক্লিক করুন

    ছোট একটি পর্দা আর নিচমুখী তীরের আইকন। না দেখলে ⋮ মেনু থেকে "Install Taka Tracker"।

  3. "Install" চাপুন

    আলাদা উইন্ডোতে খুলবে, ট্যাব-বার ছাড়া — ডেস্কটপ অ্যাপের মতোই।