মূল অংশে যান

বাংলাদেশের জন্য তৈরি ব্যক্তিগত হিসাবের সফটওয়্যার

আপনার টাকা কোথায় যায়, শেষ পয়সাটা পর্যন্ত

আয়, খরচ, ধার-দেনা, সঞ্চয় আর বীমা — সব এক খাতায়। ডাবল-এন্ট্রি হিসাবরক্ষণের উপর তৈরি, তাই যোগফল কখনো মেলে না এমন হয় না।

A double-entry personal finance app for Bangladesh. Web and mobile, in Bangla.

কার্ড লাগবে না · ফ্রি প্যাকেজ আজীবন ফ্রি · যেকোনো সময় সব তথ্য নামিয়ে নিতে পারবেন

কোন হিসাব রাখবেন?

ডাবল-এন্ট্রি

প্রতিটি লেনদেনের দুই দিক, ডেবিট আর ক্রেডিট

০.০০ পয়সা

সব হিসাব পূর্ণসংখ্যা পয়সায় — দশমিকের ভুল অসম্ভব

১০০% বাংলা

পর্দা, রিপোর্ট, তারিখ, সংখ্যা — সবই বাংলায়

অফলাইনেও

নেট না থাকলে এন্ট্রি জমা থাকে, ফিরলে নিজেই যায়

শুরু করতে তিনটি ধাপ

প্রথম দিনেই পুরো বছরের হিসাব বসাতে হবে না। আজ থেকে লিখতে শুরু করলেই যথেষ্ট।

  1. টাকা কোথায় আছে বলুন

    ব্যাংক, বিকাশ-নগদ-রকেট, হাতের নগদ, ক্রেডিট কার্ড — যেখানে যা আছে একবার বসিয়ে দিন। দুই মিনিটের কাজ।

  2. খরচ লিখুন, যেভাবে সহজ

    অ্যাপে টাইপ করুন, অথবা টেলিগ্রামে পাঠান। ব্যাংকের এসএমএস থেকে খসড়া তৈরি হয় — আপনি না বললে খাতায় ওঠে না।

  3. মাস শেষে উত্তর পান

    কোথায় গেল, কার কাছে পাব, কাকে দেব, গত মাসের চেয়ে কত বেশি — রিপোর্ট নিজেই বলে দেয়।

যা যা আছে

নিচের প্রতিটি জিনিস আজই ব্যবহার করা যায়। যেগুলো এখনো তৈরি হয়নি সেগুলো আসছে অংশে আলাদা করে রাখা।

খাতা, যেমন হওয়া উচিতDouble-entry bookkeeping

বেশিরভাগ খরচের অ্যাপ একটা তালিকা রাখে। এটা খাতা রাখে — প্রতিটি টাকা কোথা থেকে এল আর কোথায় গেল, দুই দিকই লেখা থাকে।

  • ডাবল-এন্ট্রি লেজারDouble-entry ledger

    প্রতিটি লেনদেনের ডেবিট আর ক্রেডিট সমান — এটা নিয়ম নয়, ডাটাবেজের শর্ত। অসমান কিছু লেখাই যায় না।

  • অ্যাকাউন্ট ও ব্যালেন্সAccounts and balances

    ব্যাংক, মোবাইল ব্যাংকিং, নগদ, ক্রেডিট কার্ড। প্রারম্ভিক জের থেকে আজকের ব্যালেন্স, নিজে থেকেই।

  • সম্পদের পুনর্মূল্যায়নRevaluing an asset

    জমি বা স্বর্ণের এখনকার দাম বসিয়ে দিন, ইতিহাসসহ। এটা আয় নয় এবং নগদ প্রবাহেও যায় না — শুধু নিট সম্পদ বদলায়, কারণ কিছু বিক্রি হয়নি।

  • স্থাবর সম্পদ আলাদাProperty and vehicles, kept apart

    জমি, ফ্ল্যাট, গাড়ি, স্বর্ণ — কেনা দাম আর এখনকার দাম পাশাপাশি, ব্যাংকের টাকার সাথে মিশে নয়। হাতে কত আছে জানতে চাইলে জমির দাম সেই উত্তরে ঢুকে পড়ে না।

  • সম্পদ বিক্রিSelling an asset

    বিক্রির টাকা যে অ্যাকাউন্টে এল সেখানে, আর কেনা দামের চেয়ে বেশি পেলে সেই লাভটুকুই আয়। কম পেলে লোকসান খরচ। বিক্রি হয়ে যাওয়া জিনিস আলাদা তালিকায় থাকে, মুছে যায় না।

  • ক্যাটাগরি ও সাব-ক্যাটাগরিCategories and sub-categories

    ২১টি খাত আগে থেকেই বসানো, নিচে যত ইচ্ছে সাব-ক্যাটাগরি। রিপোর্টে সাব-ক্যাটাগরি মূল খাতে যোগ হয়।

  • ট্যাগTags

    খাত বলে টাকা কীসে গেল, ট্যাগ বলে কার জন্য — পারিবারিক, ব্যবসা, রমজান। একটি লেনদেনে যতগুলো দরকার।

  • অ্যাকাউন্টের বিবরণীStatement of account

    ব্যাংকের স্টেটমেন্টের মতো — প্রারম্ভিক জের, ডেবিট-ক্রেডিট কলাম, প্রতি সারিতে চলতি জের, সমাপনী জের। প্রিন্ট করুন, এক্সেলে নামান, বা লিংক পাঠান।

  • ব্যাংক মেলানোReconciliation

    আসল ব্যালেন্স লিখে দিন, পার্থক্যটা সমন্বয় হিসেবে বসে যাবে। খাতা আর ব্যাংক আর আলাদা থাকবে না।

  • অগ্রিম খরচ, মাসে ভাগ করেAnnual costs, spread across the months

    বছরে একবার দেওয়া বীমা বা লাইসেন্সের টাকা এক মাসে বসে গিয়ে সেই মাসটাকে ভয়ংকর দেখায়। মাসে কত পড়ছে সেটা আলাদা পাতায় ছড়িয়ে দেখানো হয় — খাতা নগদভিত্তিকই থাকে, শুধু পড়াটা সহজ হয়।

  • বিদেশি মুদ্রার লেনদেনTransactions in another currency

    ডলারে কাটা কার্ডের বিল ডলারেই থাকে, পাশে কত টাকা কাটা হয়েছে সেটাও। রেট আপনি দেন — ব্যাংক যেটা কেটেছে সেটা কোনো ওয়েবসাইটে লেখা থাকে না। ১৪০টির বেশি মুদ্রা, প্রতিটির নিজের দশমিক নিয়মে।

ধার-দেনা, আন্তর্জাতিক নিয়মেLoans and party ledger

কার কাছে পাবেন, কাকে দেবেন, কিস্তি কতটা বাকি। QuickBooks বা Zoho যেভাবে রাখে সেভাবেই — ধার আয়ও নয়, খরচও নয়।

  • ধার দেওয়া ও নেওয়াMoney lent and borrowed

    দুই দিক আলাদা রাখা। ধার নেওয়া টাকা দায়, ধার দেওয়া টাকা সম্পদ — কোনোটাই আয় বা খরচ নয়।

  • কিস্তি ও চলমান জেরInstalments with running balance

    প্রতিটি কিস্তির পর কত বাকি, সুদ আলাদা করে। সুদ শোধের দিনেই থেমে যায়, পরদিন আবার বাড়ে না।

  • পার্টি লেজারParty ledger

    একজন মানুষের সব ঋণ এক পাতায়, এক চলমান জেরে। ফোন তোলার আগে "আমাদের মধ্যে কত" এক নম্বরে।

  • বিবরণী ও এক্সপোর্টStatements and CSV export

    তারিখ ধরে কেটে নিন, CSV নামান — Excel বাংলা ঠিকঠাক পড়বে। ছাপালে কাগজেও পরিষ্কার।

  • মানুষজনContacts

    নাম, ফোন, সম্পর্ক ঠিক করুন। একই মানুষ দুবার লেখা হলে মিলিয়ে দিন — হিসাব দুই ভাগে থাকবে না।

  • প্রত্যেকের নিজস্ব কোডA code per person

    P-0001, P-0002 — একই নামের দুজন আলাদা থাকে। মোবাইল নম্বর দিলে একই মানুষ দুবার তৈরি হয় না, তাই তাঁর ধার আর ট্রিপের হিসাব এক জায়গাতেই থাকে।

ভাগাভাগি (ShareCost)Shared expenses — split a bill

ট্রিপ, মেস, অফিস — একসাথে খরচ। কে কত দিয়েছে, কার ভাগ কত, শেষে কে কাকে কত দেবে। আর আপনার নিজের খাতায় ওঠে শুধু আপনার ভাগটুকু।

  • খরচ ভাগ করাSplit an expense

    সমান ভাগে, শতাংশে, নির্দিষ্ট টাকায় বা ভাগ অনুযায়ী। ৳৩,০০০-এর ডিনার চারজনে ভাগ করলে আপনার খরচে ওঠে ৳৭৫০ — ৳৩,০০০ নয়।

  • কে কাকে কত দেবেSettle up in the fewest payments

    সাতজনের ট্রিপ শেষে সবাই সবাইকে টাকা দেয় না। সবচেয়ে কম কয়টা লেনদেনে হিসাব শেষ হয়, সেটা অ্যাপ বলে দেয়।

  • অগ্রিম দেওয়া টাকাAdvances, adjusted automatically

    খরচ হওয়ার আগেই কাউকে টাকা দিয়ে রাখলে সেটাও লেখা যায়। পরের বিলের ভাগ থেকে নিজে থেকেই কেটে যায়।

  • সবাই মিলে তহবিলA shared pot

    পারিবারিক ফান্ড, অফিস সমিতি, ট্রিপের চাঁদা। সবাই চাঁদা দেয়, খরচ ওখান থেকেই যায় — আর অন্যের চাঁদা আপনার কাছে তাঁর পাওনা হয়েই থাকে।

  • ট্রিপের পাবলিক লিংকA public link for the trip

    অ্যাকাউন্ট ছাড়াই সবাই দেখবে মোট খরচ, কে কত দিয়েছে, কার ভাগ কত। গ্রুপের বাইরের কিছুই যায় না।

সঞ্চয়, বীমা, কার্ডSavings, insurance, cards

টাকা শুধু আসে-যায় না, জমেও। কবে কত দিতে হবে সেটা মনে রাখার দায়িত্ব সফটওয়্যারের।

  • ডিপিএস ও সঞ্চয় স্কিমDPS and savings schemes

    কিস্তি, মেয়াদ, মুনাফা। কত জমেছে আর কত বাকি, প্রতিটি স্কিমের নিজের পাতায়।

  • মুনাফা আয়ের ঘরেProfit where profit belongs

    ডিপিএসের মুনাফা লেনদেনের পাতাতেই আয় হিসেবে লিখুন, কোন স্কিমের মুনাফা সেটা বেছে দিয়ে। জমা দেওয়া টাকা খরচ নয় — এক সম্পদ আরেক সম্পদ হলো — তাই সেটা স্থানান্তর, আর মাসিক রিপোর্ট দুটোকে আলাদা করেই দেখায়।

  • বীমা পলিসিInsurance policies

    প্রিমিয়াম কবে, কত, কোনটা বাকি। পলিসি নম্বর আর মেয়াদ এক জায়গায়।

  • ক্রেডিট কার্ডের তাগাদাCredit-card due reminders

    বিলের তারিখের আগে টেলিগ্রামে মনে করিয়ে দেয়। টাকা জমা দিলে ওই মাসের তাগাদা নিজেই থেমে যায়।

  • কিস্তি কোন হিসাব থেকে যায়Which account the instalment leaves from

    ডিপিএস একটা স্থায়ী নির্দেশ — প্রতি মাসে একই বিকাশ বা একই বেতনের হিসাব থেকে কাটে। একবার বলে রাখলে প্রতি মাসে আর বেছে নিতে হয় না।

  • নবায়ন ও মেয়াদRenewals and expiry dates

    ডোমেইন, হোস্টিং, ট্রেড লাইসেন্স, গাড়ির কাগজ, পাসপোর্ট — কবে শেষ হচ্ছে আর কত লাগবে। মেয়াদ ফুরানোর আগেই তালিকায় উপরে উঠে আসে।

রিপোর্ট ও খোঁজReports and search

সংখ্যা জমা করা সহজ, প্রশ্নের উত্তর পাওয়া কঠিন। এই অংশটা উত্তরের জন্য।

  • আয়-ব্যয় ও নগদ প্রবাহIncome, expense and cash flow

    মাস ধরে, খাত ধরে, অ্যাকাউন্ট ধরে। গত মাসের সাথে তুলনা এক ক্লিকে।

  • আয়, খরচ ও সঞ্চয় একসাথেIncome, spending and savings together

    মাসে কত এল, কত গেল, আর কত সত্যিই সঞ্চয়ে গেল — তিনটি পাশাপাশি, মাস ধরে। সঞ্চয়ের হার মানে আয়ের কত অংশ জমল, খরচের পর কত পড়ে রইল তা নয়; পড়ে থাকা টাকা মানিব্যাগেও থাকতে পারে।

  • লেখচিত্রCharts

    খাতের ভাগ, মাসের ধারা, আয় বনাম খরচ — সংখ্যার পাশে ছবি। রঙই একমাত্র ইঙ্গিত নয়, তাই বর্ণান্ধতাতেও পড়া যায়।

  • এই মাস কেমন যাচ্ছেHow this month is going

    আঠারো দিনের খরচ গত মাসের আঠারো দিনের সাথে — পুরো মাসের সাথে নয়, কারণ সেটা মিথ্যা তুলনা। সাথে মাসের গতি, মাসভিত্তিক ধারা আর কোন খাত সবচেয়ে বেশি নড়েছে।

  • স্থিতিপত্র, যেকোনো দিনেরBalance sheet, as of any date

    আজকের নিট সম্পদ, অথবা গত ৩০ জুনের। দুই তারিখের পার্থক্যও একই পাতায়।

  • ট্যাগ ধরে রিপোর্টReporting by tag

    শুধু পারিবারিক খরচ, শুধু ব্যবসার — যে ট্যাগে লিখেছেন সেই ট্যাগেই হিসাব।

  • চারটি আর্থিক বিবৃতিThe four financial statements

    আয়-ব্যয় বিবরণী, স্থিতিপত্র, নগদ প্রবাহ বিবরণী আর নিট সম্পদের পরিবর্তন — যেকোনো তারিখ পরিসরের জন্য, এক পাতায়, প্রিন্টযোগ্য।

  • নগদ প্রবাহ, তিন ভাগেCash flow in three sections

    পরিচালন, বিনিয়োগ আর অর্থায়ন — IAS 7 যেভাবে বলে। বেতন আর ধার করা টাকা এক সংখ্যায় মেশে না।

  • চলতি ও অচলতি ভাগCurrent and non-current

    স্থিতিপত্রে সম্পদ আর দায় চলতি-অচলতিতে ভাগ করা, IAS 1 অনুসারে। চলতি মূলধনও তাই এক নজরে।

  • পরিমাণের হিসাবQuantities, not just amounts

    কত কেজি চাল, কত লিটার তেল, কত ভরি স্বর্ণ। ৫৬টি একক — কেজি-লিটার থেকে মণ, ভরি, কাঠা, বিঘা। দাম বাড়ল না অভ্যাস বদলাল, এখানেই ধরা পড়ে।

  • বিবরণী শেয়ারShare a statement by link

    পাওনাদার, ব্যাংক বা বিমা কোম্পানিকে লিংক পাঠান — তাঁরা অ্যাকাউন্ট ছাড়াই দেখবেন ও ছাপাবেন। লিংকের মেয়াদ থাকে, যেকোনো সময় বাতিল করা যায়, আর কতবার খোলা হয়েছে দেখানো হয়।

  • বাংলা-ইংরেজি-বাংলিশ খোঁজBangla, English and Banglish search

    "karim", "korim" বা "করিম" — তিনটেই একজনকে খুঁজে দেয়। "রিকশা" আর "rickshaw"-ও এক।

লেখার ঝামেলা কমGetting data in

হিসাব রাখা বন্ধ হয় লেখার ক্লান্তিতে, আগ্রহের অভাবে নয়।

  • টেলিগ্রাম থেকে এন্ট্রিTelegram entry

    বটকে লিখলেই খসড়া তৈরি। বাসে বসে "রিকশা ৬০" — বাড়ি ফিরে এক ট্যাপে খাতায়।

  • এসএমএস ইনবক্সDraft inbox

    যা-ই আসুক, আগে খসড়া হয়ে বসে থাকে। আপনি না বললে কোনো কিছু খাতায় ওঠে না।

  • মেইলবক্স যুক্ত করাMailbox connector

    ব্যাংকের বিবরণী আর লেনদেনের চিঠি অ্যাপ থেকেই পড়ুন। শুধু পড়া — কিছু পাঠায় না, কিছু মোছে না।

  • CSV ইমপোর্ট ও ব্যাকআপCSV import and backup

    পুরোনো এক্সেল থেকে লেনদেন আনুন, কলাম মিলিয়ে নিন। পুরো খাতা যেকোনো দিন নামিয়ে রাখুন।

  • পুরনো অ্যাপ থেকে সব আনাBringing an old app across

    Wallet by BudgetBakers-এর পুরো ইতিহাস — অ্যাকাউন্ট, খাত, স্থানান্তর, বছরের পর বছরের লেনদেন। যেটুকু মেলে না তার তালিকা এক্সেলে পাবেন, আর প্রতিটি ব্যালেন্স পুরনো অ্যাপের সাথে মিলিয়ে দেখানো হয়।

  • রসিদের ছবিReceipt attachments

    লেনদেনের সাথে রসিদ জুড়ে দিন। প্রিমিয়ামে সীমাহীন।

আপনার তথ্য, আপনারPrivacy and control

ব্যক্তিগত হিসাব মানে ব্যাংক স্টেটমেন্ট, বেতন, ধারের পরিমাণ। এগুলো নিয়ে ঢিলেমি চলে না।

  • আলাদা ওয়ার্কস্পেসHard tenant isolation

    প্রতিটি অ্যাকাউন্টের তথ্য নিজের ওয়ার্কস্পেসে। প্রতিটি প্রশ্ন ওয়ার্কস্পেস ধরেই করা হয়।

  • কার্যবিবরণীAudit trail

    কে কখন কী বদলেছে, সবটা লেখা থাকে — আপনি নিজেই পড়তে পারবেন।

  • সাইন-ইন করা ডিভাইসSession control

    কোন ডিভাইস থেকে ঢোকা আছে দেখুন, এক ট্যাপে বের করে দিন।

  • রপ্তানি, বাধা ছাড়াইYour data, exportable

    পুরো খাতা CSV-তে। কোনো দিন চলে যেতে চাইলে তথ্য আটকে রাখা হবে না।

নিজের মতো করেMaking it yours

হিসাব রাখা রোজকার কাজ। পর্দাটা চোখে সহ্য হতে হয়, আর শব্দগুলো আপনার মুখের হতে হয়।

  • আটটি চেহারাEight themes

    দিনের আলো, রাতের অন্ধকার, বেশি কনট্রাস্ট, শান্ত — প্রতিটির আলাদা রূপ। আয় আর খরচের রং কোনোটাতেই এক হয় না, তাই বর্ণান্ধতাতেও আলাদা করা যায়।

  • বাংলা ও ইংরেজিBangla and English

    পুরো অ্যাপ দুই ভাষায়। সংখ্যা বাংলা অঙ্কে না ইংরেজিতে, সেটাও আলাদা করে বেছে নেওয়া যায়।

  • শব্দ বদলে নেওয়াRename anything on screen

    “খাত” না বলে “হেড” বলতে চান? “পার্টি” না বলে “কাস্টমার”? পর্দার যেকোনো শব্দ নিজের মতো বদলে নিন — শুধু আপনার খাতায়, আর কে কখন বদলেছে তার নথি থাকে।

  • ভেতরেই পুরো নির্দেশিকাThe manual, inside the app

    কোন পর্দা কী করে, কোন নিয়মে কী বসে — সবই অ্যাপের ভেতরেই লেখা। কিছু খুঁজতে বাইরে যেতে হয় না।

  • মতামত পাঠানোSend feedback from inside

    কিছু ভুল লাগলে বা কিছু দরকার হলে অ্যাপ থেকেই লিখে পাঠান। কোন পর্দা থেকে পাঠালেন সেটাও সাথে যায়, তাই খুঁজে বের করতে হয় না।

কেন এটা আর দশটা খরচের অ্যাপ নয়

বেশিরভাগ অ্যাপ একটা তালিকা রাখে: তারিখ, টাকা, খাত। তালিকা যোগ করলে যা পাওয়া যায় সেটা মোট খরচ — কিন্তু "আমার হাতে এখন কত আছে" বা "নিট সম্পদ কত" এর উত্তর ওখানে নেই, কারণ টাকাটা কোথা থেকে এল সেটা লেখা হয়নি।

Taka Tracker প্রতিটি লেনদেনের দুই দিকই লেখে। ৫০০ টাকার বাজার মানে খাবার খাতে ৫০০ ডেবিট আর নগদ থেকে ৫০০ ক্রেডিট। দুই দিক সমান না হলে ডাটাবেজ লেখাটাই নেয় না।

এর ফলে যা হয়

  • প্রতিটি অ্যাকাউন্টের ব্যালেন্স নিজে থেকেই ঠিক থাকে
  • স্থিতিপত্র বানানো যায় — সম্পদ, দায়, নিট সম্পদ
  • ধার আয় বা খরচে ঢুকে রিপোর্ট নষ্ট করে না
  • টাকা কোথাও হারায় না — গেলে কোথায় গেল সেটা লেখা আছে

QuickBooks আর Zoho Books ব্যবসার জন্য এই নিয়মেই চলে। পার্থক্য হলো, এখানে আপনাকে ডেবিট-ক্রেডিট দেখতেই হবে না — পর্দায় শুধু আয়, খরচ আর ট্রান্সফার।

আসছে

এগুলো এখনো তৈরি হয়নি। এই তালিকা এখানে আছে যাতে সাইন আপ করার সময় আপনি জানেন কোনটা পাচ্ছেন আর কোনটা পাচ্ছেন না।

  • ব্যাংকের এসএমএস নিজে পড়া

    বিকাশ, নগদ, ব্যাংকের বার্তা থেকে সরাসরি খসড়া। কাঠামোটা তৈরি, প্রতিটি ব্যাংকের ছাঁচ বসানো বাকি।

  • অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ

    আজই ফোনের ব্রাউজার থেকে হোম স্ক্রিনে বসানো যায় এবং অফলাইনে চলে। স্টোরের অ্যাপ তার পরের ধাপ।

  • বাজেট

    খাত ধরে মাসের সীমা, আর সীমা ছাড়ানোর আগেই খবর। এখন খরচের গতি দেখা যায়, কিন্তু সীমা বেঁধে দেওয়া যায় না।

  • AI দিয়ে মাসিক পর্যালোচনা

    "গত মাসে কোথায় বেশি গেল, কী কমানো যায়" — নিজের খাতার উপর, নিজের ভাষায়।

  • পুনরাবৃত্ত লেনদেন

    ভাড়া, বেতন, কিস্তি — যেগুলো প্রতি মাসে একই, সেগুলো নিজে থেকেই বসবে।

  • পরিবারের সদস্য

    একই খাতায় একাধিক মানুষ, আলাদা অনুমতি নিয়ে।

  • আয়করের হিসাব

    স্তর, রেয়াত, ন্যূনতম কর আর সারচার্জ — নিজের খাতা থেকেই। কাঠামোটা তৈরি; অর্থ আইনের হারগুলো গেজেট মিলিয়ে বসানো বাকি, আর যতক্ষণ না একজন মানুষ প্রতিটি সংখ্যা যাচাই করছেন ততক্ষণ কোনো হিসাব দেখানো হবে না।

  • রসিদ থেকে লেখা পড়া (OCR)

    রসিদের ছবি তুললেই টাকা আর তারিখ বসে যাবে।

সাধারণ প্রশ্ন

Taka Tracker কি সত্যিই ফ্রি?

হ্যাঁ। ফ্রি প্যাকেজ আজীবন ফ্রি — কোনো ট্রায়াল নয়, শেষে কার্ড চাওয়া হয় না। দুটি অ্যাকাউন্ট, সীমাহীন লেনদেন, সীমাহীন দেনাদার-পাওনাদার। শুধু রসিদের ছবি প্রিমিয়ামে।

দোকান বা ব্যবসার হিসাব কি এখানে রাখা যায়?

ব্যবসার হিসাবের জন্য আলাদা সফটওয়্যার আছে — trade.takatracker.com। রড, সিমেন্ট, বালি-পাথর, রং, থাই অ্যালুমিনিয়াম আর কাঁচের ব্যবসার জন্য বানানো, আর মোটরসাইকেল পার্টস বা মুদি দোকানের মতো অন্য ট্রেডিং ব্যবসাতেও চলে। ক্রয়-বিক্রয়, কাস্টমারের বাকি, মজুদ আর মাসের লাভ সেখানে রাখা হয়। takatracker.com নিজের ব্যক্তিগত আয়-ব্যয়ের জন্য। দুটো আলাদা অ্যাপ, আলাদা অ্যাকাউন্ট।

ডাবল-এন্ট্রি মানে কী, আমার কি এটা লাগবে?

ডাবল-এন্ট্রি মানে প্রতিটি টাকার দুই দিক লেখা — কোথা থেকে এল আর কোথায় গেল। আপনাকে ডেবিট-ক্রেডিট শিখতে হবে না, পর্দায় সেটা দেখাবেই না। লাভটা হলো, হিসাব কখনো নিজের সাথে অমিল হতে পারে না।

আমার ব্যাংকের তথ্য কি আপনারা দেখতে পান?

আমরা কোনো ব্যাংকের সাথে যুক্ত নই, আপনার ব্যাংকের পাসওয়ার্ড চাই না, আর পুরো অ্যাকাউন্ট নম্বরও কখনো চাই না। আপনি নিজে যা লেখেন বা যে মেইলবক্স নিজে যুক্ত করেন, শুধু সেটুকুই। প্রতিটি ওয়ার্কস্পেসের তথ্য আলাদা, আর কে কখন কী দেখেছে তার পূর্ণ তালিকা রাখা হয়।

নেট না থাকলে চলবে?

চলবে। ফোনের হোম স্ক্রিনে বসিয়ে নিলে অ্যাপের মতোই খোলে, আর নেট না থাকলে এন্ট্রি জমা থাকে — সংযোগ ফিরলে নিজে থেকেই চলে যায়। কীভাবে বসাবেন তার ধাপে-ধাপে নির্দেশনা takatracker.com/guide পাতায় আছে, আইফোন আর অ্যান্ড্রয়েডের জন্য আলাদা করে।

ধার দেওয়া-নেওয়ার টাকা কি আয়-ব্যয়ে যোগ হয়?

না, কখনো না। ধার নেওয়া টাকা দায়, ধার দেওয়া টাকা সম্পদ — নগদ প্রবাহে দেখাবে, কিন্তু আয় বা খরচে নয়। সুদটাই কেবল আয় বা খরচ। QuickBooks আর Zoho Books একই নিয়ম মানে।

পুরোনো এক্সেলের হিসাব আনা যাবে?

যাবে। CSV ইমপোর্টে কলাম মিলিয়ে নিন, ভুল হলে পুরো ব্যাচ একসাথে ফিরিয়ে নেওয়া যায়।

টাকা কীভাবে দেব?

প্রিমিয়াম মাসে ৳৩৫০ (বছরে ৳৩৬০০, ৳৬০০ সাশ্রয়), প্রো মাসে ৳৪৯৯। দাম পাতায় প্রতিটি প্যাকেজের নিজের পেমেন্ট বোতাম আছে — বিকাশ বা কার্ডে দেওয়া যায়। পেমেন্টের সময় প্যাকেজের নামটি লিখে দেবেন, কারণ ইনভয়েস আর অ্যাকাউন্ট মিলিয়ে নেওয়ার কাজটি এখনো হাতে হয় — টাকা পাওয়ার পর আমরা চালু করে দিই।

আজ থেকেই শুরু হোক

অ্যাকাউন্ট খুলতে এক মিনিট। প্রথম খরচটা লিখতে দশ সেকেন্ড। মাস শেষে টাকা কোথায় গেছে তার উত্তরটা আপনার কাছে থাকবে।